Saturday, July 28, 2018

নরসিংদীর শিবপুরে মান্নান ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী পালিত

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাবেক মহাসচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ার ৮ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় নরসিংদীর শিবপুরে আব্দুল মান্নান ভূঁইয়ার ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক শোক র‍্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাঁর নিজ বাড়ি ধানুয়া গ্রামের সমাধীস্থলে গিয়ে শেষ হয়।
এসময় পুস্পমাল্য অর্পণ করেন আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব ও শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা,শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট হাইস্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সমাধী সংলগ্ন কলেজ মাঠে এক আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।
প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়া ১৯৪৩ সালের ১ মার্চ নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের আসাদ নগরে নানার বাড়িতে জম্মগ্রহন করেন।শিক্ষা জীবন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতি টেনে ২৮ জুলাই ২০১০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আব্দুল মান্নান ভূঁইয়া।প্রতি বছরের ন্যায় এই দিনে বিভিন্ন কর্মসূচি পালণের মধ্যদিয়ে স্মরন করে আসছে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ,স্থানীয় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দসহ আরো অনেকে।

শেয়ার করুন

0 comments: