Sunday, September 2, 2018

শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব উপলক্ষে পলাশে মঙ্গল শোভাযাত্রা

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পলাশ শাখার উদ্যোগে নরসিংদীর পলাশে পরম পুরুষ ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা করেছে উপজেলার হিন্ধু মহাজোট ও সনাতন ধর্মালম্বী বিভিন্ন সংগঠন।
রোববার দুপুর ১২টার দিকে পলাশ উপজেলার বিএডিসি বাসস্ট্যান্ড চত্বর থেকে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহন করেন,নরসিংদী-২ পলাশের এমপি কামরুল আশরাফ খান (পোটন),সাবেক এমপি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা.আনোয়ারুল আশরাফ খান (দিলিপ),উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার,ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক শরীফ,ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই,জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী,পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লাসহ শতশত সনাতন ধর্মাবলম্বীরা।

শেয়ার করুন

0 comments: