মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার :
বর্তমান সরকারের জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য উপলক্ষে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ও নরসিংদী জেলা প্রশাসনের সহযোগিতায় মুসলেহ উদ্দিন ভূইঁয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায়’ বাংলাদেশ’ নামক উন্নয়ন কনসার্ট।
শনিবার জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় জাতীয় ও দলীয় সঙ্গীতের মাধ্যমে কনসার্ট শুরু হয়।বিকেল থেকেই নরসিংদীর স্থানীয় জনপ্রিয় শিল্পীদের গান দিয়ে এ কনসার্ট শুরু হয়।পরে বর্ণিল আলোকসজ্জায় সন্ধা থেকে শুরু হওয়া দেশের জনপ্রিয় শিল্পী সোলস ব্যান্ডের পার্থ বড়ুয়া ও নগর বাউল জেমস একের পর এক গান পরিবেশন করে আগত অতিথি ও হাজার হাজার দর্শকদের মাতিয়ে তোলেন।
উন্নয়ন কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,নরসিংদী জেলা আওয়ামীগের সভাপতি পানি সম্পদ প্রতিমন্ত্রী লে.কর্ণেল অবঃ নজরুল ইসলাম হিরু বীর প্রতিক,এমপি।আরো বক্তব্য রাখেন,জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মো.সাইফুল ইসলাম,সংস্কৃতি বিষক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব অসীম কুমার দে,নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া,নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বিপিএম,পিপিএম,নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামরুজ্জামান কামরুল।
কনসার্টে জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বিভিন্নস্তরের কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে মুসলেহ উদ্দিন ভূইঁয়া স্টেডিয়ামে স্থানীয় ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা হাজার হাজার দর্শকের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায়। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত কনসার্টটির মিডিয়া পার্টনার ছিলেন দেশ টিভি।

খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী সদর

0 comments:
Post a Comment