Saturday, October 6, 2018

রায়পুরায় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ-দেশে উন্নয়ন চাইলে নৌকা মার্কার বিকল্প নাই

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ
নরসিংদী খবর:বশির আহম্মেদ মোল্লা,যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেছেন, দেশে উন্নয়ন চাইলে নৌকা মার্কার বিকল্প নাই, আওয়ামীলীগ মনোনিত প্রার্থী যেই হউক না কেন নৌকায় ভোট দেবেন।
নরসিংদী-৫ রায়পুরা আসনের বৃহত্তর চরাঞ্চলের সায়দাবাদ স্কুল মাঠে নৌকা মর্কার সমর্থনে ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকারের অব্যাহত উন্নয়ন কার্য্যক্রম জনগনের কাছে তুলে ধরার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হারুনুর রশীদ বলেন, এই নৌকা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, এই নৌকা বাংলাদেশের উন্নয়ন করেছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ, সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। আজ সারা বিশ্বে আমরা সম্মানিত । নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, সারা বাংলাদেশের যোগাযোগ ব্যাবস্থায় যুগান্তকারী উন্নয়ন, ফ্লাইওভার তৈরি, মেট্রো রেল নির্মান, দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি, রেকর্ড পরিমান বিদ্যুৎ উৎপাদন, রেকর্ড পরিমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ , শিক্ষার্থীদের বছরের প্রথম দিন কোটি কোটি বই পৌঁছে দেওয়া, খাদ্যে স্বয়ংসর্ম্পূণতা অর্জন সবই এই সরকারের অবদান। সুতরাং দেশকে এগিয়ে নিতে চাইলে নৌকার বিকল্প নাই।
সার্জেন্ট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের নেতা মনির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসাইন, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহ সভাপতি এডভোকেট ইউনুছ আলী ভূঁইঞা, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক সোহেল পারভেজ, সদস্য সাইদুর রহমান উজ্জল,  নরসিংদী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের  যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইফুর রহমান,কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হাবিবুর রহমান সাগর, রায়পুরা পৌর আওয়ামীলীগের সহ সভাপতি অহিদুজ্জামান পলাশ,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশিক আফজাল,রায়পুরা পৌর কাউন্সিলর আসাদুজ্জামানটিটু,মির্জানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম ভূঁইয়া,অনুষ্ঠান ব্যবস্থাপনায় আহসান উল্লাহ প্রমুখ। প্রমুখ।
বক্তারা জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সভানেত্রীর নিকট দুর্নীতি ও অনিয়ম জড়িত ব্যক্তিদের আওয়ামী লীগের মনোনয়ন না দেয়ার আহ্বান জানিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ার আহ্বান জানান।



শেয়ার করুন

0 comments: