বশির আহম্মেদ মোল্লা, নরসিংদী খবর:পানি সম্পদ প্রতিমন্ত্রী লেঃ কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলামী বীর প্রতিক এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একের পর এক উন্নয়নের সিরি বেয়ে উপড়ে উঠছে। তাঁর নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে হাটছে বাংলাদেশ। আমরা ২০২১ সালে মধ্যম আয়ের দেশে পরিনত হবো। আমরা আশা করি এর আগেই আমরা মধ্যম আয়ের দেশে পৌছে গেছি। আর ২০৪১ সালে আমরা হবো উন্নত দেশের একটি।
নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তিনদিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আউয়াল এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন অর্থমন্ত্রনালয়ের সচিব (আইএমইডি) মো. মফিজুল ইসলাম, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, ৭১ সেক্টর কমান্ডার ফোরাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মো. হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ জামেরী হাসান, সিনিয়র ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা, এনডিসি মো. মাসুদুল হক, সহকারী কমিশনার মো. শাহ আলম, তাহমিনা আক্তার, রাবেয়া বেগম, আরাফাত মোহাম্মদ নোমান, শাহরুখ খান, মেহেদী হাসান, নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী হোসেন শিশিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী গণ।
গত ৪ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উন্নয়ন মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রনালয়ের সচিব (আইএমইডি) মো. মফিজুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে নরসিংদী জেলা স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য র্যালী জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে দিনব্যাপী অনুষ্ঠান পরিচালিত হয়। দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন এবং মেলা পরিদর্শন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার তারিকুল ইসলাম।
তিনদিনব্যাপী এই উন্নয়ন মেলায় হাজারো মানুষের পদচারনায় মুখরিত হয় মেলা প্রাঙ্গণ। আর অনুভূতি জানিয়ে এই মেলাটি আরো দীর্ঘস্থায়ী করার অনুরোধও জানান আগত দর্শকরা। এছাড়া শিল্পকলা একাডেমীতে চলে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
খবর বিভাগঃ
নরসিংদী সদর


0 comments:
Post a Comment