Sunday, November 18, 2018

নরসিংদীতে পলাশের ইতি আক্তারসহ দুই মাদক বিক্রেতা আটক

মো.সাব্বির হোসেন।।
নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্ধুরের দেলোয়ার হোসেন এর মেয়ে ইতি আক্তার (২৫) ও কুমিল্লার মুরাদনগরের আকাশ মিয়ার স্ত্রী কাজল আক্তার (২৬)কে আটক করে নরসিংদী মডেল থানা পুলিশ।
গতকাল শনিবার রাতে নরসিংদী পৌর শহরের বাসাইল হতে ৩৫০ পিস ইয়াবাসহ এই দুই নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার এসআই আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রয় করার সময় তাদের আটক করা হয়। কাজল আক্তারের দেয়া তথ্য অনুযায়ী ইতির আক্তারের কাছ থেকে ২০০ পিস ও কাজল আক্তারের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ইয়াবাসহ আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

0 comments: