জাহিদ সরকার,নরসিংদী খবর।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার ৫টি আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদেরকে নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে নরসিংদীর জেলা তাঁতীলীগের পরার্মশ সভা অনুষ্ঠিত হয়েছে।২৭ নভেম্বর মঙ্গলবার নরসিংদী জেলা তাঁতীলীগের অস্থায়ী কার্যালয়ে আজ এ আলোচনা সভার আয়োজন করা হয়।
নরসিংদী জেলা তাঁতীলীগের আহ্বায়ক কায়কোবাদ হোসেন কানুর সভাপতিত্বে ও নরসিংদী সদর উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মহিউদ্দিন আহমেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা তাঁতীলীগের সদস্য ও সদর উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক শাহীনূর মিয়া, জেলা তাঁতীলীগের সদস্য আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া, মাহাবুবুর রহমান, ইউসুফ সায়ের, আ: সাত্তার সহ নরসিংদী সদর উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক-জাকির হোসেন, মাধবদী শহর তাঁতীলীগের সভাপতি- হায়দার আলী প্রধান, নরসিংদী শহর তাঁতীলীগের আহবায়ক- আ: রাজ্জাক মোল্লা, শিবপুর উপজেলা তাঁতীলীগের আহবায়ক -মান্নান জাকারিয়া, পলাশ উপজেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক- এ.কে আজাদ প্রধান, ঘোড়াশাল পৌরসভা তাঁতীলীগের আহবায়ক- আমজাদ হোসেন, বেলাব উপজেলা তাঁতীলীগের সভাপতি - এস. এম রবিউল হক, মনোহরদী উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক - আবুল কালাম আজাদ প্রমুখ।
সভার প্রথমেই গত ২৬ নভেম্বব নরসিংদী জেলা কৃষকলীগের সভাপতির হঠাৎ মৃত্যুতে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। শোক প্রস্তাবে কানু বলেন, আমরা হারিয়েছি এক সুহৃদয় বন্ধুকে আর নরসিংদীবাসী হারিয়েছে এক প্রাজ্ঞ রাজনীতিককে ।
সভায় বক্তারা বলেন বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্যের কথা প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে হবে।নৌকার পক্ষে গণজাগরণ সৃষ্টিকরণের মাধ্যমে ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
সকল মানঅভিমান ভুলে নৌকা প্রতীকের বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সুখি সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিভিন্ন উপজেলা থেকে আগত তাঁতীলীগ নেতৃবৃন্দ।
খবর বিভাগঃ
নরসিংদী সদর
রাজনীতি


0 comments:
Post a Comment