Saturday, March 31, 2018

নরসিংদী জেলাকে দেশের সেরা জেলা করবো-আইয়ুব খান মন্টু

আল আমিন মুন্সী,নরসিংদী থেকে:আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর আসনের এমপি পার্থী মো:আয়ুব খান মন্টু বলেন,আমাকে যদি এ আসন থেকে এমপি প্রার্থী হিসেবে জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দেন আর আমি নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে নরসিংদী জেলাকে বাংলাদেশের সেরা জেলা করতে যা করার দরকার তাই আমি করবো।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলে আমি নরসিংদীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আনবো,যেন সবার ছেলে মেয়ে নরসিংদী থেকে পড়াশুনা করতে পারে।আর ঢাকা থেকে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা দ্রুত করার জন্য মেট্রোরেলের ব্যবস্থা করে দিবো।আমি সবার সুখে দুঃখে সব সময় পাশে থাকতে চাই।তাই সবার সহযোগীতা ও ভালবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

শেয়ার করুন

0 comments: