Tuesday, June 19, 2018

নরসিংদীতে রেললাইনে সেলফি তুলতে গিয়ে ৩ জন নিহত

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীতে রেললাইনে উপর সেলফি তুলতে গিয়ে টেনের ধাক্কায় একই পরিবারের বাবা ও মেয়ে সহ ৩ জন নিহত হয়েছেন।
গতকাল সন্ধায় নরসিংদী সদরের বাদুয়ারচর এলাকার রেললাইনে বেড়াতে যান মো.হাফিজ মিয়া(৪০) তার স্ত্রী রুমা আক্তার(৩৫),মেয়ে তারিন আক্তার(১৪) ও আরেক মেয়ে তুলি আক্তার(২)।এসময় পুরানপাড়া রেল সেতুতে সেলফি তুলতে গিয়ে ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস টেনের ধাক্কায় বাবা ও দুই মেয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩জনকে মৃত ঘোষনা করেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই)আবু সায়েম চৌধুরী তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনায় মো.হাফিজ মিয়ার চাচা ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য,নিহত হাফিজ মিয়া নরসিংদী শহরে ব্যবসা করতেন।তার গ্রামের বাড়ি লক্ষীপুর সদর উপজেলার দত্তপাড়া গ্রামে।তিনি নরসিংদী সদরের বিলাসদী এলাকায় ভাড়া থাকতেন।

শেয়ার করুন

0 comments: