Monday, June 18, 2018

নরসিংদীর শিলমান্দীতে বাসের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

মো: সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় হাসেম মিয়া (২৬) নামে এক রিকশাচালকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ সকাল ১০টার দিকে ঢাকা-নরসিংদী-সিলেট মহাসড়কে চলাচলকারী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার শিলমান্দী ইউনিয়ন পরিষদের সামনে রিকশাকে ধাক্কা দিলে চালক হাসেম মিয়ার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে রিকশাচলক মোড়ে ঘুরার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ঐ পরিবহনের যাত্রীবাহী বাস রিকশাটিকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নরসিংদী ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (এস আই)হুমায়ন এ তথ্য নিশ্চিত করে বলেন,এনা পরিবহনের বাসের চালককে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

0 comments: