Wednesday, July 18, 2018

পলাশে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

সাইফুল ইসলাম/তারেক পাঠান,নরসিংদী থেকে:সয়ংসম্পূর্ণ মাছে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ পালন উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি।
১৮জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ৭দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচীর বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন,পলাশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মোস্তফা মিয়া।
আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখর উদ্দিন রাজী,পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম শফি,সাধারন সম্পাদক আশাদ উল্লাহ মনা,সাংবাদিক শরীফ ইকবাল রাসেল,আক্তারুজ্জামান,নুরে আলম রনি,আল-আমিন মিয়া,ওয়াদুদ বাচ্চু,সাইফুল ইসলাম,তারেক পাঠান,জাহিদুল ইসলাম জাহিদ,বায়েজিদসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।

শেয়ার করুন

0 comments: