জাহিদ সরকারঃ নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়ন বিএনপি এর সভাপতি ইদ্রীস আলি সরকার ১৩ অক্টোবর শনিবার বেলা ১২ টায় বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করে। তিনি একটি পদত্যাগ পত্র নরসিংদী সদর থানা বিএনপির সভাপতির উদ্দেশ্যে লিখেন। পদত্যাগ পত্রে তিনি বলেন আমি দীর্ঘদিন করিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে অাসছি কিন্তু বিগত ও বর্তমান সময়ে বিএনপির কার্যক্রম খুবই হতাশাজনক ও রাষ্ট্রীয় শৃঙ্খলার পরিপন্থি।যার ফলে তিনি বিএনপি থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে পদত্যাগ পত্রে উল্লেখ্য করেন। পরবর্তীতে তিনি করিমপুর ইউনিয়ন পরিষদ হল রুমে অাওয়ামীলীগে যোগদান করেন। এ সময় উপস্হিত ছিলেন করিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও করিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হারিছ মিয়া, করিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সহ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ কামাল খােকন, করিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শরিফ মোল্লা প্রমুখ। এ সময় সদ্য আওয়ামী লীগে যোগদান করা ইদ্রীস সরকারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারিছ মিয়া সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী সদর
রাজনীতি

0 comments:
Post a Comment