Monday, March 19, 2018

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের জবান বন্ধ!




মো:সাব্বির হোসেন,নরসিংদী খবর:নির্বাসিত ও বিতর্কিত লেখিকা বাংলাদেশ থেকে বিতারিত তসলিমা নাসরিনের জবান বন্ধ হয়ে যাওয়ার খবর এখন টক অব দ্যা কান্ট্রিতে পরিনত হয়েছে।
তিনি এখন কোনো কথাই বলতে পারছেন না।স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন,তিনি ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়েছেন।তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন।
তসলিমা নাসরিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেইসবুক পেইজে তার জবান বন্ধ হয়ে যাওয়ায় কথা বলতে পারছেন না সেই কথা লিখেছেন।
তার দেওয়া স্ট্যাটাস তুলে ধরা হল,না জবান আল্লাহ নেননি,জবান নিয়েছেন ভাইরাস।ডাক্তার জিভ টেনে বার করে দেখতে চাইলেন গলার ভিতরটা।সম্বব হয়নি।আমি খুব সেনসেটিভ।ঔষুধ লিখে দিলেন,বলে দিলেন কথা বলার কোনওরকম চেষ্টা যেন না করি।প্রেস্ক্রিপশানের এক নম্বরেই লিখা ভয়েস রেস্ট।এতকাল সরকার আমার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে,এবার কাড়লেন ডাক্তার।অবশ্য বাকই নেই,আবার স্বাধীনতা কিসের!৩/৪ দিন পরও স্বর ফিরে না এলে ফের ডাক্তারের শরণাপন্ন হতে হবে।তখন নাকি মুখে যন্ত্র ঢুকিয়ে দেখবেন। ভাল যে ডাক্তারি চাকরি ছেড়েছিলাম।যত বয়স বাড়ছে,তত আমার হাসপাতালে যাওয়ার অনিহা বাড়ছে।
স্বর কবে নাগাদ ফেরত পাবো,ডাক্তারবাবু?প্রশ্ন কাগজে লিখে দিলাম। উনি বললেন,কোন ও ঠিক নেই।এক দুদিনের মধ্যে ফিরতে পারে,এক দুমাসও লাগতে পারে।

শেয়ার করুন

0 comments: