Friday, March 23, 2018

চলে গেলেন নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী

মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:বাঙালি মেয়ে স্বামীর প্রতি এতো ভালবাসা,এতো প্রেম কমই দেখা যায়।কবিতা আর গল্প কাহিনীতে বলতে শুনি,তুমি আমার সব তোমাকে ছাড়া আমি এক মূহুর্ত ও বাঁচবনা।বাস্তব জীবনে কেউ তার স্বামীকে এতো ভালবাসে ! একজন আরেকজনকে ছাড়া সত্যিই বাঁচেনা।পৃথিবীর মায়া ত্যাগ করে ভালবাসার প্রমান রেখে চলে গেলেন নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম।


নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে বাংলাদেশের পাইলট আবিদ সুলতান মারা যাওয়ার পর তার স্ত্রী আফসানা খানমের ও মৃত্যু হয়।মা বাবাকে হারিয়ে তাদের একমাত্র শিশু পুত্র রয়ে গেল তার নানার বাসায়।
আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফসানা খানম।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঘটনার বিবরনে জানা যায়,নেপালে বিমান বিধ্বস্ত হয়ে তার স্বামী আবিদ সুলতান নিহত হওয়ার খবরে তার স্ত্রী ভেঙে পড়েন।এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।পরে ডাক্তার বলেন,সে মস্তিষ্কে রক্তক্ষরনে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।তখন তাকে চিকিৎসা দেওয়ার জন্য তাঁর মাথায় অপরাশেসন করা হয়েছিল।
সর্বশেষ শেরেবাংলা নগরের নিউরোসায়েন্স হাসপাতালে আইসিউতে তিনি চিকিৎসাধীন ছিলেন।
আফসানা খানম স্টোক করে মস্তিস্কে রক্তক্ষরন হয়েছিল।প্রথমে মৃদৃ স্টোক ও দ্বিতীয়বার বড়ধরনের স্টোক করেছিলেন তিনি।

শেয়ার করুন

0 comments: