Sunday, December 16, 2018

কোটি টাকা জয় করলেন নরসিংদীর শামীম

জাহিদ সরকার,স্টাফ রিপোর্টার, নরসিংদী খবর ডট কমঃ- শ্বাসরুদ্ধকর প্রতীক্ষার পালা শেষ করে আজ মহান বিজয় দিবসে রাত ১০টায় শেষ পর্বের লড়াইয়ে কোটি টাকা জয় করলেন নরসিংদীর মেধাবী তরুন শামীম।
আইএফআইসি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ইন্ডিপেনডেন্ট টিভিতে সম্প্রচারিত ৪৭ বছরে বাংলাদেশের অর্জন, সাফল্য, ব্যর্থতা নিয়ে আড়াই মাস ধরে চলা জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা ‘বাংলাদেশ জিজ্ঞাসা’র চূড়ান্ত পর্ব হচ্ছে এটি। আশি হাজার প্রতিযোগী থেকে ৪ জন লড়েছিলেন কোটি টাকার পুরস্কারের জন্য। ৪ জন প্রতিযোগির মধ্যে ১ম স্থান অর্জন করেন নরসিংদীর শামিম আহমেদ

শেয়ার করুন

0 comments: